,

রমজান উপলক্ষে ৬ মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

news-image

পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। যা, ঈদ উল ফিতর পর্যন্ত চলবে।

টিসিবি’র পরিচালক মো. রুহুল আমিন খান এ তথ্য জানান। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশজুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭ টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন।

এ ছাড়াও, সারাদেশে ১০ টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে কার্যক্রম এর চালানো হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং বাকি সাতটি বিভাগীয় শহরগুলোতে। ট্রাকে করে ঢাকায় ৩৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি স্থানে এবং প্রত্যেকটি জেলা শহরে দু’টি স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হবে। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর