,

উর্বশীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাণ্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : হার্দিক পাণ্ডিয়ার প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই কানাঘুষা চলছে। কয়েক দিন আগে শোনা গিয়েছিল সুইডিশ নায়িকা এলি আবরামের সঙ্গে ডেট করছেন তিনি। এবার জানা গেল বলিউড ললনা উর্বশী রৌতেলার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় এ তারকা ক্রিকেটার। এক পার্টিতে হাতেনাতে ধরা পড়েছেন তারা।

পার্টিতে উপস্থিত এক ব্যক্তি জানান, সেখানে হার্দিক-উর্বশী দীর্ঘক্ষণ খোশগল্প করেছেন। গভীর মনোযোগ দিয়ে একে অপরের কথা শুনেছেন। চারদিকে হইহুল্লোড় হচ্ছে, তাতে বিন্দুমাত্র কান ছিল না। বেশিরভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন। সারাক্ষণ একে অন্যতে মজে ছিলেন। খানিক পর পরই খুনসুটিতে মেতেছেন।

ভারতীয় শিল্পপতি গৌতম সিংহানিয়ার বাড়ির এক পার্টিতে হার্দিক ও তার ভাই ক্রুনাল পাণ্ডিয়ার সঙ্গে পরিচয় হয় হেটস্টোরি-৪খ্যাত অভিনেত্রী উর্বশীর। এর পর থেকে দুজনের হৃদ্যতা বেড়েছে। চলছে মন দেয়া-নেয়া।

বলিউড সুন্দরী-ক্রিকেটারদের মাখামাখি নতুন কিছু নয়। গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালের আনুশকা শর্মা, সাগরিকা ঘাটকেও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটার। জোর গুঞ্জন, তাদের পথেই হাঁটতে চলেছেন বি-টাউন তরুণী উর্বশী। তাতে নাকি জোরালো সম্মতি আছে পাণ্ডিয়ার।

এর আগে এলির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন হার্দিক। গত মাসেও তাদের একসঙ্গে একাধিকবার দেখা গেছে। গত বছর ডিসেম্বরে ক্রুনালের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা