,

সৌদিতে বুধবার বিনোদন নগরী নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি বুধবার রিয়াদের কাছে একটি ‘বিনোদন নগরীর’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দেশটির তেল নির্ভর অর্থনীতিতে ভিন্নতা আনার প্রচেষ্টার প্রেক্ষাপটে মাল্টি বিলিয়ন ডলারের যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে এটি সেসবের অংশ। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপির।

কর্মকর্তারা জানান, রিয়াদের দক্ষিণ-পশ্চিমের কিদিয়ায় ৩৩৪ বর্গ কিলোমিটারের এ মেগা প্রকল্পে থিম পার্ক, মোটর স্পোর্ট সুবিধা ও একটি সাফারি পার্কসহ ওয়াল্ট ডিজনি থাকছে।

প্রকল্প কর্মকর্তা ফাহাদ বিন আব্দুল্লাহ তৌসি বলেন, এ প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

কিদিয়া প্রধান নির্বাহী মিশেল রিনিঞ্জার জানান, তিনি আশা করছেন যে এ প্রকল্প সৌদি আরবের বিনোদন ও অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। তবে প্রকল্পটির মোট ব্যয়ের কথা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার নিজস্ব ধারায় সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি হচ্ছেন, দেশটির সুদুরপ্রসারী ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির প্রধান উদ্যোক্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর