,

পুলিশের উপর হামলার পর’ লাঠিপেটায় পণ্ড বিএনপির মিছিল

news-image

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার একটি ঝটিকা মিছিলে লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে পুলিশ।সোমবার বেলা ২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে আজাদ প্রোডাক্টের গলি থেকে মিছিলটি দৈনিক বাংলা মোড়ের পথে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে কাছে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শিবলী নোমান  বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই তারা মিছিল বের করে। আচমকা গাড়ি ভাঙচুর করে ও পুলিশের উপর হামলা চালায়।

“তাদের ইটপাটকেলের আঘাতে আমিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনাস্থল থেকে ছাত্র দল ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি এনামুল হক এনামসহ চকবাজার, যাত্রাবাড়ি লালবাগের ২০/২২ জন ছাত্র দল নেতা-কর্মীকে পুলিশ আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।এসময় বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভি’র প্রতিবেদক ও আলোকচিত্রীকেও পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে যায়। পরে সাংবাদিকরা সেখানে গেলে তাদের দুই জনকে ছেড়ে দেওয়া হয়।

এই ঝটিকা মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবু, মীর নেওয়াজ আলী নেওয়াজ,  বজলুল করিম আবেদ চৌধুরী আবেদ, মহানগর দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল,ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও  সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিভিন্ন অঙ্গংগঠনের মহানগরের নেতৃবৃন্দ অংশ নেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডায় বিক্ষোভ মিছিল হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মহানগর দক্ষিণের এই কর্মসূচি ছিল, যাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী