,

মালদ্বীপকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image
  • মালদ্বীপের বিপক্ষে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ
  • এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ

বাংলাদেশের সামনে যে মালদ্বীপ দাঁড়াতে পারবে না, তা অনুমেয়ই ছিল। কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, তা-ই ছিল দেখার অপেক্ষা। কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দ্বীপরাষ্ট্রটি। তাদের ৩-০ সেটে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান সিনিয়র মেনজ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।

শনিবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ সেটে জিতে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সেই নেপালই দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে তিন সেটে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে গতকাল। তাই বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটা একতরফা হবে, তা ধরে নিয়েই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলেন অনেক দর্শক। বড় জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন তাঁরা।

২৫-১৫, ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে তিনটি সেট জিতেছে বাংলাদেশ। শেষ সেটটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিল মালদ্বীপ। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর