,

তারেক রহমানের সেই পাসপোর্টের ছবি প্রকাশ

news-image

সাম্প্রতিক তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবার তারেক রহমানের পাসপোর্ট জমা দেওয়া সংক্রান্ত একটি কাগজ উপস্থাপন করেছেন। পাশাপাশি প্রকাশ করা হয়েছে তার পাসপোর্টের ছবিও।

আজ সোমবার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের হোম অফিস থেকে বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি কাগজ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমান এবং মইনুল ইসলামের নাম রয়েছে।

চিঠিতে প্রকাশ, যুক্তরাজ্যের হোম অফিসে পাসপোর্টগুলো তারা জমা দিয়েছিলেন। এরপর সেই পাসপোর্টগুলো বাংলাদেশ দূতাবাসে পাঠানোর কথা লেখা রয়েছে চিঠিতে।

নিজের ফেসবুকেও বিষয়টি তুলে ধরে শাহরিয়ার আলম লিখেছেন ‘যে তথ্য প্রমাণ তারা চেয়েছিলো, নীচে দেয়া হলো। এই তথ্য প্রমাণ আমি ২০১৫ এবং ২০১৭ সালেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কণ্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছে ২০১৪ সালে। জমা দেয়া সেই পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে।’

চার বছর আগেই তারা পাসপোর্ট হস্তান্তর করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শাহরিয়ার আলম।

এর আগে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। তিনি প্রশ্ন তুলে বলেন, সেই তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তারেক রহমান পাসপোর্ট জমা দেননি বলে দাবি করেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কালের কণ্ঠে প্রকাশিত এই সংবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য প্রতাখ্যান করে সরকারের উদ্দেশে বিএনপি বলছে, তারেক রহমান যদি তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি প্রদর্শন করুক সরকার।

অপরদিকে, বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ বলছে, তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলে দেখাতে বলেন।

সর্বশেষ, আজ (সোমবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছেন তারেক রহমান।

এ পর্যায়ে পাসপোর্ট জমা দেওয়ার প্রমাণ হিসেবে যুক্তরাজ্যের হোম অফিসের চিঠি ও তারেকের পাসপোর্টের ছবি উপস্থাপন করে এ বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর