,

সোনমের বিয়ে মে মাসে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।
চলতি বছরেই আনন্দ আহুজার সঙ্গে তার বিয়ে তা প্রায় নিশ্চিত। কিন্তু কোথায় বিয়ে করবেন এই জুটি তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, চলতি ট্রেন্ড মেনে হয়তো দেশের বাইরে গোপনে বিয়ে করবেন সোনম-আনন্দ। এও শোনা যাচ্ছে বিদেশে নয়, সোনমের বিয়ে নাকি মুম্বাইতেই হবে।

গুঞ্জনে জানা যায়, সোনমের মা কবিতা সিংয়ের বান্দ্রার বাংলোয় বসবে বিয়ের অনুষ্ঠান। সোনমের দাদি বেশি ভ্রমণ করতে পারবেন না, তাই এই আয়োজন।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সঙ্গীতের আসর বসবে শহরের এক বিলাসবহুল হোটেলে। সোনমের বিয়ের সঙ্গীতের কোরিওগ্রাফি করছেন ফারহা খান। এছাড়া মেহেদীর অনুষ্ঠান হবে বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে সোনমের নিজস্ব অ্যাপার্টমেন্টে। সবঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই এই গ্র্যান্ড ওয়েডিং অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে প্রথম একসঙ্গে দেখা যায় সোনম-আনন্দকে। এরপর কখনও লন্ডন, কখনও নিউ ইয়র্কে ছুটি কাটানোর ছবি। তারা দুজনে একে অপরের পোস্টে খোলামেলা কমেন্টস করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর