,

বীরের বেশে দেশে ফিরবেন তারেক জিয়া : ড. খন্দকার মোশররফ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার চট্টগ্রাম নগরীর কাজির দেউরিতে অবস্থিত ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির এক কর্মী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

লন্ডনে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে নাকি আলোচনা চলছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে চান, সেভাবে নয়।

তিনি বলেন, জনগণ তৈরি হয়ে রয়েছে কবে তারা ভোট দিতে পারবেন। উপযুক্ত সময়ে তারা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। জনগণের দাবি ভালোয় ভালোয় মেনে নিক সরকার। নইলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া, দেশের গণতন্ত্র এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সুতোয় গাঁথা। খালেদা জিয়া এবং বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো নিরপেক্ষ, প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণ তা হতে দেবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর