মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ওবায়দুল কাদের

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দেশটিতে সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের তার ফেসবুক ভেরিফাইড আইডিতে এ সংক্রান্ত বেশক’টি ছবি পোস্ট করেন। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে রোববার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নয়াদিল্লীতে পৌঁছান।ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

সোমবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দল মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিন সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরে ভারতীয় জনতা পার্টির নেতা এম জে আকবরের দেয়া মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ শেষে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।তিন দিনের এই সফর শেষে মঙ্গলবার (২৪ এপ্রিল) ঢাকার উদ্দেশে নয়া দিল্লি ত্যাগ করবে প্রতিনিধি দলটি।

এ জাতীয় আরও খবর