,

বিদেশি টিভি চ্যানেলে ট্যাক্স বসাতে পারে সরকার

news-image

নিউজ ডেস্ক : ফেসবুক ও গুগলের অফিস বাংলাদেশে না থাকায় প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি কর আরোপ করা যাচ্ছে না। তবে বিজ্ঞাপন দাতাদের ওপর কর বসানো হবে। এছাড়া বিদেশি টিভি চ্যানেলগুলোকে ট্যাক্সের আওতায় আনা হতে পারে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ ইংগিত দেন।

প্রাক-বাজেট আলোচনায় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ফেসবুক ও গুগল যতদিন বাংলাদেশে অফিস না করবে, ততদিন তাদের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু তাদেরকে যারা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর তো কর আরোপ করতে পারবো।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি এসময় মুদ্রিত বই বা কাগজ শূন্য শুল্কে আমদানির সুযোগ বন্ধের দাবি জানান। সমিতির চেয়ারম্যান তোফায়েল খান বলেন, সরকার যে পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করছে, তার বড় অংশ শূন্য শুল্কে আমদানি হচ্ছে। অথচ দেশীয় মুদ্রণ শিল্প উদ্যোক্তারা এই বই মুদ্রণ করতে পারে। এতে দেশের মুদ্রণ শিল্প বিকাশের পাশাপাশি সরকার সময়মত বই বিতরণ করতে পারবে।

এর জবাবে মোশাররফ হোসেন জানান, আগামীতে বাইরে থেকে শূন্য শুল্কে মুদ্রিত বই আমদানি হবে না। আমরা ব্যবসায়ীদের এমন সুযোগ দিতে চাই-যাতে দেশে শিল্পায়ন হবে, একইসঙ্গে কর্মসংস্থান বাড়বে। প্রিন্টিং-প্যাকেজিং বন্ডের অপব্যবহার বন্ধে এনবিআর তার নজরদারি বাড়াবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর