,

রমজানের প্রস্তুতির মাস

news-image

ইসলাম ধর্ম ডেস্ক : অত্যন্ত ফজিলত ও তাৎপর্যপূর্ণ একটি মাস শাবান। এই মাসের আগের মাস অর্থাৎ হিজরি বর্ষপরিক্রমায় সপ্তম মাস হচ্ছে পবিত্র রজব। রাসুল (সা.) রজবের চাঁদ উঠলে দোয়া করতেন, ‘হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দীর্ঘ করে দেয়ার দোয়া রাসুল (সা.) করতেন। এর কারণ হলো যেন আমরা মহান পবিত্র রমজান মাসের ফজিলত লাভে ধন্য হই। এজন্য পবিত্র রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর রমজানের চাঁদ দেখা পর্যন্ত ওই দোয়াটি পড়তে বলা হয়েছে।

পবিত্র রমজান মাস যেহেতু বছরের সর্বশ্রেষ্ঠ মাস, এজন্য আগে থেকেই এ মাসের ইবাদত-বন্দেগির জন্য প্রস্তুতি নেয়াটাই একজন মুমিনের কর্তব্য। রাসুল (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। শাবান মাসে পুরোদমে রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিতেন। হাদিস দ্বারা জানা যায়, রাসুল (সা.) রমজানে অধিক ইবাদতের জন্য সময়-সুযোগ বের করতেন। মানসিকভাবে তৈরি হতেন। আর এ কারণেই তিনি পবিত্র শাবানের দিন, তারিখ গুরুত্বসহকারে হিসাব রাখতেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, হজরত রাসুল (সা.) পবিত্র শাবানের (দিন, তারিখ হিসাবের) প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য কোনো মাসের ক্ষেত্রে রাখতেন না। সুতরাং পবিত্র শাবান মাসের দিন-তারিখের হিসাব রাখাটাই সুন্নত এবং মুমিনদের করণীয়। পবিত্র শাবান মাসে অধিকহারে নফল রোজা রাখা উত্তম। এ প্রসঙ্গে একাধিক হাদিস বর্ণিত হয়েছে।

হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত নবী করিম (সা.) কে শাবান ও রমজান ব্যতীত দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। হজরত আয়েশা (রা.) বলেন, আমি নবী করিম (সা.) কে শাবান মাসের মতো এত অধিক (নফল) রোজা রাখতে আর দেখিনি। এ মাসের অল্প কিছুদিন ব্যতীত বরং বলতে গেলে সারা মাসটাই তিনি নফল রোজা রাখতেন। পবিত্র শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ১৫ শাবান রাত হচ্ছে পবিত্র শবেবরাত, ভাগ্য রজনী। এ রাতের অশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। মুমিনদের করণীয় হলো শাবান মাস পুরোটাই ইবাদতে কাটানো; রমজানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং রমজান পর্যন্ত হায়াত লাভের দোয়া বেশি বেশি করা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর