,

বিশ্ব একাদশে সাকিব-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৩১ মে লন্ডনের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। বাংলাদেশ থেকে বিশ্ব একাদশে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ বিশ্ব একাদশের জন্য আইসিসি মোট তিনজন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এই তিনজনের মধ্যে সাকিব-তামিম ছাড়া অপরজন হলেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। বিশ্ব একাদশের জন্য আইসিসি আগে যাদের নাম ঘোষণা করেছে তারা হলেন ইয়ন মরগ্যান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা। ইয়ন মরগ্যানকে বিশ্ব একাদশের অধিনায়ক করা হয়েছে। বাকি খেলোয়াড়দের নাম পরে ঘোষণা করা হবে।

এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজও ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিবেন কার্লোস ব্র্যাথওয়েট। এই স্কোয়াডে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলসের মতো সেরা তারকারা।

গত বছর ঘূর্ণঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্যই এই টি-টোয়েন্টি ম্যাচটির আয়োজন করা হয়েছে। এই ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম সংস্কারের কাজে ব্যয় করা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর