,

স্ত্রীর মামলায় গ্রেফতার মডেল আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : স্ত্রী মীমা শাহ অরণির (শামীমা) দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান।

গত ৩ মার্চ মামলাটি দায়েরের পর আদালতের নির্দেশে রোববার (২২ এপ্রিল) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বলেন, গত ৩ মার্চ আসিফের স্ত্রী নিম্ন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে থানায় পাঠান। এর ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করে সোমবার আদালতে হাজির করি।

অরণির পারিবারিক সূত্রের দাবি, ২০১৫ সালে কানাডা প্রবাসী অরণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসিফ। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

অরণির অভিযোগ, আসিফ তাকে স্ত্রীর মর্যাদা দিতেন না এবং নিয়মিত নির্যাতন করতেন।

মডেল ও অভিনেতা আসিফকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পেয়েছেন তরুণ এই মডেল। ২০১৫ সালে তার অভিনীত ‘ঘাসফুল’ চলচ্চিত্র মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর