,

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

news-image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলছেন, রোববার রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার কুইচ্চাগাড়া-আড়গাড়া রোডে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তিনি বলেন, “র‌্যাবের একটি টহলদল কুইচ্চাগাড়া-আড়গাড়া রোডে যাওয়ায় সময় কয়েকজন ডাকাত তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই ডাকাত মারা যায়।”

নিহতরা ‘ডাকাত’ বলে ধারণা দিলেও তাদের নাম পরিচয় জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা মুরাদ।

তিনি বলছেন, গোলাগুলির সময় তাদের বাহিনীর চার সদস্যও ‘সামান্য আহত’ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ডগুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর