,

মালদ্বীপকে হারাতে পারলেই সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতেই শক্তিশালী নেপাল। গত ডিসেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতিম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনের উদ্বোধনী ম্যাচে কি করবে এ নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ভলিবল দল। ২০১৬ সালে এ টুর্নামেন্ট জিতেই ভলিবল ইতিহাসে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে। শুরুতেই যদি চ্যাম্পিয়নরা হেরে যায় তাহলে গতি কি ধরে রাখা যাবে? শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালের কাছে প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পুরো গ্যালারি তখন নীরব। শঙ্কা জেগে ওঠে তাহলে কি হার দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন বাংলাদেশের। না সব দুশ্চিন্তা কেটে গেল। ম্যাচে রীতিমতো ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পরের তিন সেট জিতে উৎসবে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। দ্বিতীয় সেটে ২৫-১৮, তৃতীয় সেটে ২৫-১৪ ও শেষ সেটে নেপালকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জিতলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। প্রতিপক্ষ ততটা শক্তিশালী না হলেও সতর্ক বাংলাদেশ।

অধিনায়ক হরসিত ঘোষ বলেন, কঠিন ম্যাচে নেপালকে হারানোর পর আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। আশা রাখি মালদ্বীপের বিপক্ষে সেরা খেলাটা খেলতে পারব। তবে প্রতিপক্ষকে আমরা হালকা চোখে দেখছি না। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সুতরাং সেরা খেলাটাই খেলতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর