,

আবারও শেষ ওভারে মুস্তাফিজদের পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে হারের আক্ষেপ আবারও বাড়লো মুস্তাফিজদের। আশা জাগিয়েও শেষ পর্যন্ত জেতাতে পারলেন না বুমরাহ-মুস্তাফিজরা। তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম। ১১ বলে ৪টি চার ও ২টি ছক্কার মারে ৩৩ রান করেছেন গৌতম। তার স্ট্রাইক রেট ছিল ৩০০। আর এতেই আবারও জয় হাত ছাড়া হল মুস্তাফিজদের। অথচ শেষ ওভার ছাড়া পুরো ম্যাচেই হার কিপ্টে বোলিং করেছেন মুস্তাফিজ ও বুমরাহ। কিন্তু শেষ হাসি অজিঙ্কা রাহানেদেরই।

এদিন প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ২ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় রাজস্থান। রাজস্থানের হয়ে সাজু স্যামসন ৫২, স্টোকস ৪০ ও গৌতম ৩৩ রান করেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ ও হার্দিক পান্ডিয়া ২টি এবং মুস্তাফিজ, ক্রনাল পান্ডিয়া ও ম্যাকক্লেনাগেন ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরুতেই এভিন লুইসের উইকেট হারায় মুম্বাই শিবির। শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লুইসের উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি বর্তমান চ্যাম্পিয়নদের।

সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণের চওড়া ব্যাট বড় রানের স্বপ্ন দেখাতে শুরু করে মুম্বাই সমর্থকদের। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন যাদব। ডান-হাতি এই ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার এবং ৩টি ছয় দিয়ে।
তাল মিলিয়ে ঝড়ো ব্যাটিং করেন কিষাণও। চারটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটসম্যান ছাড়া কোনও মুম্বাই ব্যাটসম্যানই এ দিন বিশেষ কিছু করতে পারেননি।

অধিনায়ক রোহিত শর্মা রানের খাতা না খুলেই ফেরেন প্যাভিলিয়নে। পান্ডিয়া ভাইরাও ব্যাট হাতে নিজেদের ঝলক দেখাতে ব্যর্থ হন। ৭ রান করেন ক্রুনাল এবং ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক।

শেষের দিকে ২২ রানের ইনিংস খেলে রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যাবার চেষ্টা করেন কাইরন পোলার্ড। রাজস্থানের হয়ে সুযোগ পেয়েই এ দিন বল হাতে জাত চেনালেন জোফ্রে আর্চার। ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। দু’টি উইকেট নেন গত ম্যাচে দলে সুযোগ না পাওয়া ধবল কুলকার্নি। একটি শিকার জয়দেব উনাদকাটের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে