,

ট্রাকের ধাক্কায় এবার হাত বিচ্ছিন্ন হলো শিশু সুমির

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকেরধাক্কায় সুমি খাতুন (৮) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে। তার বাম কেটে ফেলতে হয়েছে। রোববার দুপুরে উপজেলার বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানা পুলিশ ভিআইপি ডিউটি নিয়ে ব্যস্ত থাকায় তারা শুধু শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে দায়িত্ব শেষ করেছে। পুলিশ হতদরিদ্র পরিবারের ওই শিশু সম্পর্কে কিছুই বলতে পারে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের দোকান কর্মচারী দুলাল খাঁর মেয়ে সুমি স্থানীয় ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।

রোববার দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির কাছে বটতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হবার চেষ্টা করছিল। এ সময় পাথরবোঝাইএকটি ট্রাক(ঢাকা মেট্রো-ট ১৩-১২০৫) তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা রক্তাক্ত শিশু সুমিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন।

বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে শিশুর সঙ্গে আসা বুদ্ধি প্রতিবন্ধী মা পাশে নির্বাক হয়ে বসে আছেন।

শেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বটতলা এলাকায় দুর্ঘটনায় এক শিশু আহত হওয়ার কথা শুনেছেন। তাকে শুধু অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মন্ত্রীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় ওই শিশু সম্পর্কে খোঁজ নিতে পারেননি।

বগুড়ার ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সুমির বাম হাত ছিঁড়ে গেছে। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর