,

ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় গুলি, সাংবাদিকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : নিকারাগুয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় মাথায় গুলি লেগে এক সাংবাদিক নিহত হয়েছেন। মৃত সাংবাদিক অ্যাঞ্জেল গাহোনা শনিবার রাতে ব্লুফিল্ড শহর থেকে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। তখনই তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শহরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এটিএম কিয়স্কের অবস্থা বর্ণনা করছিলেন গাহোনা। সাথে মোবাইল ক্যামেরায় সেই ছবি তুলছিলেন এক ভিডিও সাংবাদিক। স্থানীয় এল নুয়েভো দিয়ারিও সংবাদপত্রে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল সেই ছবি। তখনই পিছন থেকে গুলি এসে লাগে গাহোনার মাথায়। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। কে বা কারা গুলি চালাল তা অবশ্য এখনো খুঁজে বার করতে পারেনি সেদেশের প্রশাসন।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পুলিশ বা বিক্ষোভকারী, কোন এক পক্ষ গুলি চালিয়ে থাকতে পারে। মানবাধিকার সংগঠনের পক্ষে জানানো হয়েছে, শনিবারের বিক্ষোভে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের।

https://youtu.be/nx9GwvNHV3s

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর