,

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

news-image

বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ  বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিএস ট্রাভেলস বাসের সামনের চাকার টায়ার ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী এক শিশু, বাসচালক, বাসযাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান ও ১৯ জন আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর