,

এ কেমন মা!

news-image

জয়পুরহাট প্রতিনিধি : কথা না শোনায় মারপিটের পর সতিনের সাড়ে তিন বছরের মাতৃহারা শিশু বায়েজিদের বাম পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আরবি বেগমের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে।

আহত শিশু বায়েজিদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার শিশু বায়েজিদের দাদি মরিয়ম বেগম এ তথ্য জানান।

শিশুটির পরিবারের অভিযোগে জানা গেছে, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের ময়নুল ইসলামের তার প্রথমা স্ত্রী কবিতা বেগম এক বছর আগে মারা যান। পরে আরবি বেগমকে (দ্বিতীয় স্ত্রী হিসেবে) বিয়ে করেন ময়নুল। বিয়ের পর থেকেই সতিনের রেখে যাওয়া ছেলে শিশু বায়েজিদকে কিছুতেই সহ্য করতে পারছিলেন না তার সৎমা আরবি বেগম।

শুক্রবার দুপুরে বায়েজিদ বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ওই সময় তার সৎমা আরবি বেগম খেলা বন্ধ করে তাকে বাড়িতে যাওয়ার জন্য ডাক দেন। শিশুটির আসতে দেরি হওয়ায় সৎমা রেগে গিয়ে তাকে ধরে মারপিট করতে করতে ঘরের মধ্যে নিয়ে যান। একপর্যায়ে বায়েজিদের বাম পা ভেঙে ঘরের মধ্যে আটকে রাখেন।

মাতৃহারা অবুঝ শিশুটির চিৎকারে তার দাদি মরিয়ম বেগম এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরে জয়পুরহাটে নিয়ে গিয়ে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির