,

আবারও একসঙ্গে নোবেল-পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই অঙ্গনের জনপ্রিয় তারকা তারা। একজন মডেলিংয়ের মাধ্যমে দেশ কাঁপিয়েছেন। এখনও হালের সব মডেলরা তাকেই আইকন মানেন। অন্যদিকে চলচ্চিত্র অঙ্গনে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছেন। বলছিলাম নোবেল-পূর্ণিমার কথা।

এই দুই জনপ্রিয় তারকা একসঙ্গে একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন। উত্তরার জমজম টাওয়ার শপিং মলের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন নোবেল-পূর্ণিমা। এখন উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং চলছে। নির্দেশনায় আছেন রানা মাসুদ।

এর আগে নির্মাতা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেন নোবেল ও পূর্ণিমা।

তবে বিজ্ঞাপনচিত্রে প্রথমবার এবার এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন। আপাতত চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে এই অভিনেত্রী। অপেক্ষায় আছেন ভালো গল্প ও চিত্রনাট্যের। এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’ উপস্থাপনা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর