,

ক্রিকেট ছাড়িয়ে আলোচনায় শাহরুখ-প্রীতি

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলের ১৮তম ম্যাচে বিকেলে মাঠে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। তবে খেলার এ উত্তেজনাকে ছাড়িয়ে আজ মূলত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই দলের দুই জনের প্রতি। বিশেষ এ দুজন আর কেউ নন একজন বলিউড বাদশাহ শাহরুখ খান আরেকজন গালে টোল পড়া হাসির অধিকারী প্রীতি জিনতা।

রূপালি পর্দায় তাদের যুগলবন্দির কথা মনে পড়লে এখনও রোমাঞ্চ ভর করে। আইপিএলের বদৌলতে তারা এখন প্রতিদ্বন্দ্বী। বীর-জারা হয়ে সিনেপ্রেমীদের মাত করেছিলেন এ জুটি। তাদের রসায়নে চমৎকৃত হয়েছিলেন কোটি দর্শক। ইদানিং সেই স্বাদ আর পাওয়া হচ্ছে না। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ ইডেন গার্ডেনসে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। দুদলের দ্বৈরথে ফের বীর-জারার অপেক্ষায় তারা।

শাহরুখ-প্রীতি মানেই ভক্তদের জন্য এক ঝলক টাটকা হাওয়া। পাঞ্জাবে প্রতি ম্যাচেই স্টেডিয়ামে স্বশরীরে হাজির হয়ে বাড়তি মাত্রা যোগ করছেন প্রীতি। ইডেনেও তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে শাহরুখকে গ্যালারিতে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দলের সবশেষ ম্যাচে ছিলেন না। এদিনও থাকবেন কি না নিশ্চিত নয়। তবু ভক্তরা আশায় বুক বাঁধছেন, দীর্ঘদিন পর আবারও দেখা যাবে বীর-জারাকে।

এবারের আসরের প্রথম সেঞ্চুরি ও আইপিএলেরই দ্রুততম হাফ সেঞ্চুরি এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার- ক্রিস গেইল ও লোকেশ রাহুলের ব্যাট থেকে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটির মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স। যদিও দুই দলের পয়েন্ট সমান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে।

পাঞ্জাবের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেঞ্চুরি করেন গেইল। দলকে ম্যাচ জিতিয়েছেন। ‘ইউনিভার্স বস’ এরপর সদর্পে ঘোষণা করেছেন তাকে দলে নিয়ে আইপিএলকেই রক্ষা করেছেন পাঞ্জাবের টিম ডিরেক্টর বীরেন্দ্র শেহওয়াগ আইপিএলকেই রক্ষা করেছেন। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন এই ক্যারিবীয়। সুতরাং সাবেক ফ্র্যাঞ্চাইজি কলকাতার বিপক্ষে যে উজ্জ্বীবিত হয়েই নামবেন তাতে কোনও সন্দেহ নেই। সাথে মারকুটে সঙ্গী রাহুল তো আছেনই।

কলকাতাও ভরসা রাখতে পারে তাদের দলের দুই ক্যারিবীয়ান আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের বিপক্ষে। পাঞ্জাবের সাথে শেষ ৫ বারের সাক্ষাতে ৪ বারই জিতেছে কলকাতা। এর মধ্যে দুইবার ম্যাচ সেরা হয়েছেন রাসেল, একবার নারিন। দুজনের সাম্প্রতিক ফর্মও দারুণ।

দুই দলই নিজেদের সর্বশেষ দুই ম্যাচ জিতেছে। ৫ ম্যাচে মোট ৩ জয়ে ৬ পয়েন্ট কলকাতার। এক ম্যাচ কম খেলে সমান জয়ে সমান পয়েন্ট পাঞ্জাবের। দুই দলই চাইবে জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠতে, ৬ পয়েন্ট নিয়ে যা এখন চেন্নাই সুপার কিংসের দখলে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর