,

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত অন্তত ২০

news-image

ইয়েমেনে আবারও সৌদি জোটের হামলায় নিহত অন্তত ২০জন। শুক্রবার দেশটির তাজ প্রদেশে সাধারণ যাত্রীবাহী যানবাহনের ওপর বিমান হামলা চালায় মার্কিন সমর্থিত এই জোটটি। প্রদেশটিতে দফায় দফায় হামলায় হতাহতের ঘটনাটি ঘটেছে বলে নিরাপত্তাবাহিনীর বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা ‘সাবা’।

শুক্রবার হতাহত ব্যক্তিরা স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মাওজা এলাকায় অতর্কিত হামলার স্বীকার হয়। একাধিক বিমান হামলায় অন্তত দুটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি পুরোই ধ্বংস হয়েগেছে বলে জানিয়েছে সাবা। হামলাটিতে বেশ কয়েকজন আহত হয়েছে যাদের কেউ বাঁচার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় ৩বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটির তৈরী অস্ত্র নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। তাদের হামলায় এপর্যন্ত প্রায় ১০হাজার মানুষ মারা গেছে যাদের অধিকাংশই নারী, শিশুসহ সাধারণ নাগরিক। অসংখ্য অতিগুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েগেছে। অসংখ্য মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ী ছেড়ে অন্যত্র চলেগেছে। আরো অসংখ্য মানুষ আহতাবস্থায় আছে যাদের চিকিৎসার কোন ব্যবস্থাই করা সম্ভব হচ্ছেনা। এখন দেশটির প্রায় ২২.২মিলিয়ন মানুষের জরুরী সাহায্য প্রয়োজন। আরটি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর