,

আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন কনস্টেবল

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি ধরতে বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন কনস্টেবল শাহীনুর রহমান। অবশেষে প্রায় ২০ ঘণ্টা পর আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে কালীগঙ্গা নদীর জয়নগর এলাকা থেকে শাহীনুর রহমানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরি দল। শাহীনুর রহমান গাজীপুর জেলার গোহাইল বাড়ি গ্রামের অহিদুর রহমানের ছেলে এবং মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গিলন্ড গ্রামের মাদক ব্যবসায়ী সালামকে ধরে থানায় নিয়ে আনার সময় রাস্তা থেকে তিনি দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরে তাকে ধরার জন্য কনস্টেবল শাহীনও নদীতে ঝাঁপ দেন। সালাম নদী সাঁতরে পালিয়ে গেলেও কনস্টেবল শাহীন ডুবে যান। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও ঢাকার ৫ ডুবুরি গিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু রাতে আর তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর