,

ওয়াটসনের সেঞ্চুরিতে বিপদে রাজস্থান

news-image

২ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত রাজস্থান রয়্যালসের ঘরের ছেলে হয়ে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন এই দলটির সাথে তার সম্পর্ক কতটা গভীর ছিল তা বোঝা যাবে আরেকটি তথ্যে। রাজস্থানের সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেট, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, সর্বোচ্চ ব্যাটিং গড় ও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তার। টি-টুয়েন্টিতে এক দলের হয়ে এত রেকর্ডের মালিক নন অন্য কেউ। এ বছর নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়াটসনকে দলে টানেনি রাজস্থান। বর্তমানে চেন্নাই সুপার কিংসের এই ওপেনার প্রথম দেখাতেই সাবেক দলের ওপর চড়াও হলেন। নতুন হোমগ্রাউন্ড পুনেতে শুক্রবার তার ঝড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রানের পাহাড়ে উঠেছে চেন্নাই। এই লক্ষ্য পেরোনো মোটেও সহজ হবে না রাজস্থানের জন্য।

এই ম্যাচের জন্য বিশেষ ব্যবস্থায় ট্রেনে করে ১ হাজার ভক্তকে পুনেতে এনেছে চেন্নাই। তাদের আসা স্বার্থক করেছেন ওয়াটসন। টস হেরে ব্যাট করতে নেমে তিনি ও আমবাতি রাইডু ভাল শুরু এনে দেন দলকে। ৪.৩ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৫০ রান। রাইডু সাজঘরে ফিরলে ব্যাট করতে নামেন আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক সুরেশ রায়না। ওয়াটসনের সাথে তার জুটি ৮১ রানের। দলীয় ১৩১ রানে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৪৬ রান। ২৯ বলের এই ইনিংসে ছিল ৯টি চার।

তবে চেন্নাইয়ের ইনিংসে সবচেয়ে বড় প্রভাব ওয়াটসনের। এদিন দল যে ৬টি ছক্কা মেরেছে তার প্রতিটিই এসেছে তার ব্যাট থেকে। শুরুতে নেমে ব্যাট করেছেন ১৯.৫ ওভার পর্যন্ত। রায়নার পর শেষ দিকে ব্রাভোর ১৬ বলে ২৪ রানের ইনিংস ছাড়া আর উল্লেখযোগ্য অবদান নেই অন্য কারো। বাকি পুরোটাই ওয়াটসনের অবদান। আউট হওয়ার আগে ৫৭ বলে ১০৬ রান করেন তিনি। ৬টি ছয়ের সাথে ছিল ৯টি চার। এটি আইপিএলে ওয়াটসনের তৃতীয় সেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস। আগের দুইটি সেঞ্চুরিই ছিল রাজস্থানের হয়ে।

রানবন্যার এই ম্যাচে দারুণ বল করেছেন শ্রেয়াস গোপাল। চার ওভার বল করে মাত্র ২০ রানে ৩ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। পেসার বেন লাফলিন পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর –

চেন্নাই সুপার কিংস : ২০৪/৫ (২০ ওভার) (ওয়াটসন ১০৬, রাইডু ১২, রায়না ৪৬, ধোনি ৫, বিলিংস ৩, ব্রাভো ২৪*, জাদেজা ২*; বিনি ০/৩৩, গৌতম ০/৩৫, উনাদকাট ০/৩৯, স্টোকস ০/৩৯, লাফলিন ২/৩৮, গোপাল ৩/২০)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর