,

খালেদা অসুস্থ, পরিবারের সদস্যরাও দেখা পাননি : ফখরুল

news-image

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও দেখা করতে পারেননি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেয়নি বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান তাঁর বোন সেলিনা ইসলাম, ভাইয়ের ছেলে অভিক এস্কান্দার, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুসহ কয়েকজন। দেখা করার জন্য তাঁরা আগেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তাঁর পরিবারের সদস্য এবং দলের নেতা–কর্মীরা খুবই উদ্বিগ্ন। কারাফটক থেকে ফিরে আসার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে উল্লেখ ফখরুল বলেন, কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দোতলার কক্ষ থেকে নিচে নামতে পারছেন না।

ফখরুল বলেন, গতকাল বৃহস্পতিবার তিনি ও আরও দুজন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ দুবার তাঁদের অনুমতি থাকার পরও দেখা করতে দেয়নি।

গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন কারাগারে আছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে তাঁকে ওই কারাগারে রাখা হয়েছে।

বিএনপি বারবার অসুস্থতার কথা বললেও সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি সচিবালয়ে বলেছেন, খালেদা জিয়া ঠিক আছেন। তিনি বিএনপিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর