,

রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

news-image
চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধরের ভিডিও প্রকাশের পর সংগঠন থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে মনে হয়েছে রনি অপরাধী। এজন্য তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

এর আগেই অবশ্য রনি ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর হাতে লেখা অব্যাহতিপত্র পাঠান।

এতে রনি উল্লেখ করেছেন, পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে একান্ত ব্যক্তিগত কারণে আমি সজ্ঞানে অব্যাহতি নিলাম।

উল্লেখ্য, ইউনিএইড নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ রাশেদ মিয়াকে (৩৮) তার অফিসে চড়-থাপ্পড় মারেন ছাত্রলীগ নেতা রনি। গত ১৭ ফেব্রুয়ারির ওই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এরপর ২০ লাখ টাকা চাঁদার দাবিতে রনি তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন বলে রাশেদ মিয়া চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় এজাহার দায়ের করেন।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর