,

বিশ্বের ৯৫ শতাংশ জনগণই অস্বাস্থ্যকরভাবে শ্বাস নেয় : গবেষণা

news-image

বিশ্বের ৯৫শতাংশ জনগণই অস্বাস্থকর উপায়ে শ্বাস নেয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘হেলথ ইফেক্টস ইনস্টিটিউট’ এ তথ্যটি জানা গেছে। পরিবেশ দূষণের কারণে বিশ্বের ৫০ শতাংশ মৃত্যুর পেছনে দায়ী ভারত ও চীন বলেও এ গবেষণাটিতে উঠে এসেছে। বাংলাদেশ ও পাকিস্তানেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হুমকির মুখে রয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের মাত্র বেড়ে যাওয়ার পেছনেও এই অস্বাস্থ্যকর পরিবেশ দায়ী বলে গবেষণাটিতে উঠে এসেছে। এ প্রসঙ্গে গবেষণা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট বব ও কিফি জানান, ‘পরিবেশ দূষণের ফলে বিশ্বজুড়ে সব বয়সের মানুষ এক ধরণের অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। কমবয়সী যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবার হাসপাতালে থাকার পরিমাণও বেড়ে গেছে।

এর আগে এক প্রতিবেদনে উঠে এসেছে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে নি¤œ মধ্যবিত্ত ও অল্প আয়ের জনগণই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ২০১৭ সালে ভারতে অল্প বয়সের মৃত্যুর হারের দিকে থেকে পরিবেশ বিপর্যয়ের কারণে চীনকে ছাড়িয়ে গেছে। দিল্লির মত একটি গুরুত্বপূর্ণ শহরে স্বাভাবিকভাবে শ্বাস নিলেই প্রায় ৪৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর