,

ইমরুল, সৌম্য ও তাসকিনসহ ৬ ক্রিকেটার বিসিবির চুক্তি থেকে বাদ

news-image

জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। এবার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। শুধু তাসকিন-সৌম্যই নন, গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম। আর সাব্বির রহমান যে কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না, সেটি জানুয়ারিতেই জানা গিয়েছিল।

দুদিন আগে বিসিবি পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছিলেন, কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনা হবে এবার। আজ বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, আগের চুক্তি থেকে রাখা হয়েছে ১০ জনকে। এর সঙ্গে যোগ হবেন তিন তরুণ খেলোয়াড়। কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন মোট ১৩ ক্রিকেটার। গত বছর সংখ্যাটি ছিল ১৬।

বিসিবির নতুন চুক্তিতে থাকছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

তাসকিন, সৌম্য, কামরুল, মোসাদ্দেক, ইমরুলদের বাদ পড়ার ব্যাখ্যা হিসেবে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘এটা ক্রিকেট পরিচালনা বিভাগ ও নির্বাচকেরা ঠিক করেছে। তারা মনে করছে, এই খেলোয়াড়দের পারফরম্যান্স চুক্তিতে রাখার মতো যথেষ্ট নয়।’

দুদিন আগে বিসিবি পরিচালনা কমিটির প্রধান ইঙ্গিত দিয়েছিলেন, কিছুটা হলেও বেতন বাড়তে পারে এবার। তবে বিসিবি সভাপতি আজ সভা শেষে জানিয়েছেন, খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে না। চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা কে কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটি অবশ্য এখনো নির্ধারিত হয়নি। আর নতুন কোন কোন খেলোয়াড় চুক্তিতে আসছেন, ঠিক হয়নি সেটিও।

 

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর