,

বাগেরহাটে বাস চাপায় বাবা-মেয়ে নিহত:মা আহত

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটে  যাত্রীবাহী বাসের চাপায় মটরসাইকেল আরোহী আনিসুজ্জামান ইসমাইল (৪০) ও তার ৬ বছরের মেয়ে রানিসা নিহত হয়েছেন। এসময় তার  স্ত্রী  রোজিনা বেগম (৩৩) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত রোজিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আনিসুজ্জামান ইসমাইল বাগেরহাট শহরের রাহাতের মোড়ে চশমার দোকান ইসমাইল অপটিক্যালের মালিক।

বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম  বলেন, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় পুরুষ আরোহী আনিসুজ্জামান ও তার ৬ বছরের মেয়ে রানিসা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রোজিনাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাহিবাসটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।বাগেরহাট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর