,

প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে ১০ লাখ রোহিঙ্গা

news-image

শুরু হয়েছে বৃষ্টি আর ঝড়বাদলের দিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা।এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুম মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছেন কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় মানুষজন।তাদের ক্যাম্প তৈরি করার প্রচেষ্টায় সমর্থন জোগাচ্ছে জাতিসংঘের অভিবাসী সংস্থা-আইওএম। খবর ইউএনবি।

আইওএম জানায়, ২০টি প্যারা উন্নয়ন কমিটির (পিডিসি) অধীনে টেকনাফের ২৪টি দ্রুত প্রকল্পকে সমর্থন করছে আইওএম, সেখানে প্রতিটিতে ছয়জন শরণার্থী ও পাঁচজন স্থানীয় লোক থাকবে।প্রকল্পের মধ্যে রয়েছে সেতু নির্মাণ, প্রবেশপথ, ড্রেন, ঢাল সুরক্ষা কাজ প্রভৃতি।

এই প্রকল্পগুলোর কাজ প্রধানত ঘনবসতিপূর্ণ উচিপ্রাং, লেদা, নয়াপাড়া ও শ্যামলাপুর ক্যাম্পে করা হবে। এর মধ্যে উচিপ্রাং ক্যাম্পে ২১ হাজার ৩১০ জনের বেশি, নয়াপাড়ায় ২৪ হাজার ৭৯০ জন, শ্যামলাপুরে ২২ হাজার ৭০০ জন এবং লেদায় প্রায় ৯ হাজার ৩২০ জন রোহিঙ্গা বসবাস করছে।প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী মূল শিবির উখিয়া ক্যাম্পের বাইরে বাস করছে।

টেকনাফে বসবাসরত মৌলভী শাকের (৩৫) নামে এক রোহিঙ্গা বলেন, ‘বর্তমানে বৃষ্টির কবল থেকে বাঁচাই রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় এলাকাবাসীদের সবচেয়ে সংকটময় ইস্যু। আমরা সড়ক ও সেতু নির্মাণে একসঙ্গে কাজ করছি যাতে বন্যায় এলাকা ডুবে না যায়।’

আরেক টেকনাফবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৫) বলেন, ‘টেকনাফের অধিকাংশ শরণার্থী কেবল প্লাস্টিকের শিট ও পাতলা বাঁশ দিয়ে নির্মিত আশ্রয়কেন্দ্রে বাস করছে, যা বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

আইওএম এবং অংশীদার সংস্থাগুলো ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ঠুনকো আশ্রয়কেন্দ্রগুলো রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করেছে। তারা আশ্রয়কেন্দ্রগুলো ভালোভাবে নির্মাণ ও আপগ্রেড করার জন্য একযোগে কাজ করছে।টেকনাফে ১৫ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র আপগ্রেড প্রয়োজন বলে চিহ্নিত করা হয়েছে, যেখানে ৭৮ হাজারের বেশি রোহিঙ্গা বাস করছেন।

এর মধ্যে ১৩ হাজার ২০৪টি আশ্রয়কেন্দ্র আপগ্রেড করার লক্ষ্য স্থির করেছে আইওএম। ওইখানে প্রায় ৬৬ হাজার রোহিঙ্গা বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর