,

পশ্চিমবঙ্গে কালবৈশাখীতে নিহত ১৫

news-image

কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানের ওপর দিয়ে গতকাল মঙ্গলবার বয়ে যাওয়া কালবৈশাখীর আঘাতে ১৫ জন মারা গেছে। আহত বহু মানুষ। কলকাতা শহরে একই দিন পরপর দুবার আঘাত হানে কালবৈশাখী।

কলকাতা আবহাওয়া দপ্তরের পরিচালক গণেশ কুমার দাস বলেন, প্রথম ঝড়টি শুরু হয় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে। দ্বিতীয় ঝড়টি আঘাত হানে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। প্রথম ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। দ্বিতীয় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৯৮ কিলোমিটার। দুটি ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ১৩ মিনিট। ঝড়ে কলকাতায় সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ সাতজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর মধ্যে চাঁদনির কাছে লেনিন সরণিতে এটি চলন্ত স্কুটারের ওপর গাছ ভেঙে পড়লে ওই স্কুটারের চারজন যাত্রী মারা যান। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুজন। বাকি দুজন হাসপাতালে। এ ছাড়া কলকাতার বেহালায় একজন পথচারী, আনন্দপুর এলাকায় একটি পুরোনো বাড়ি ধসে একজন এবং পোস্তায় ঝড়ের মুখে পড়ে আরও একজন মারা যান।

অন্যদিকে, হাওড়ার ডুমুরিজলায় একজন, বেলুরে চারজন এবং আন্দুলে একজন মারা যান। হুগলি এবং বাঁকুড়ায় একজন করে মারা যাওয়ার খবর মিলেছে। গতকালের এ ঝড়ের তাণ্ডবে বন্ধ হয়ে যায় কলকাতার পাতালরেল বা মেট্রোরেল সেবা। দমদমের মেট্রো লাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ায় এ বিপত্তি ঘটে।

শিয়ালদহ ও হাওড়া স্টেশনের ট্রেনলাইনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বহু অফিসযাত্রী রাতে বাড়িতে ফিরতে না পেরে অনেকে রেলস্টেশনে রাত কাটাতে হয়েছে বলে খবর পাওয়া যায়। ঝড়ের তাণ্ডবে কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছপালা। উড়ে গেছে ফুটপাথের বহু দোকানপাট। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে ঢেকে যায় বহু এলাকা।

বিলম্ব হয়েছে কলকাতা থেকে বিমান চলাচল। ডেকানের একটি বিমান কলকাতা বিমান বন্দরের এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারের কাছে দাঁড়িয়ে থাকলেও ঝড়ের মুখে পড়ে বিমানের সামনের অংশ ঘুরে যায়। ১০টি বিমান যথাসময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দেয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর