,

সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

news-image

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বুশ পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বারবারা বুশ যুক্তরাষ্ট্রের একমাত্র নারী, যিনি তাঁর স্বামী ও সন্তানকে দেশটির প্রেসিডেন্ট হতে দেখেছেন।

বারবারা বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী। এ ছাড়া তিনি দেশটির ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা।

গত রোববার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বারবারা বুশের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আর চিকিৎসা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। শেষ সময়টুকু তিনি পরিবারের সান্নিধ্যে স্বস্তিদায়ক সেবার মধ্যে থাকতে চান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বারবারা বুশ ফুসফুস ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বারবারা বুশকে পারিবারিক সাক্ষরতার এক অবিশ্রান্ত সমর্থক হিসেবে বর্ণনা করা হয়েছে।

ছেলে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, তাঁর মা বারবারা বুশ একজন চমৎকার ফার্স্ট লেডি ছিলেন। তিনি অনন্য ছিলেন। তিনি লাখো মানুষকে চাপল্য, ভালোবাসা ও সাক্ষরতা দিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে