,

‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয়’

news-image

নিউজ ডেস্ক : কর্তৃত্ববাদিতা, দখলদারিত্ব, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয় জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শুধু শারীরিক নয়, বিপ্লব ঘটাতে হবে মনে, লোকসংস্কৃতির অকৃত্রিম ধারায় গাইতে হবে মনুষ্যত্বের জয়গান, জাতি সত্তার জয়গান, চলতে হবে অসাম্প্রদায়িক পথে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একাডেমি আয়োজিত তিনদিনব্যাপী ৫ম ‘ফোকলোর সামার স্কুল’ ও আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি হবার চেষ্টা করে আমরা লোক হাসাবো না, বরং বাঙালি পরিচয়ে বিদেশিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ভারতীয় অধ্যাপক জওহরলাল হান্ডু, ড. সুখবিলাস বর্মা, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, যুক্তরাজ্যের ফোকলোরবিদ জেনিফার রিড, এদেশের ফোকলোরবিদ ড. শেখ মকবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর