,

রোহিত ও লুইসের তান্ডবে বেঙ্গালুরুর টার্গেট ২১৪

news-image

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। উমেশ যাদবের করা ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট হারিয়ে বসে মুম্বাই। সুর্যকুমার যাদবকে (০) প্রথম বলেই পরাস্ত করেন উমেশ। পরের বলে ডাক মারেন ইশান কিশানও (০)। ওরকম শুরুর পর মুম্বাই দর্শকরা কি চতুর্থ পরাজয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন?

কিন্তু মুম্বাই দর্শকদের মনে আনন্দ ফেরালেন ইভিন লুইস ও রোহিত শর্মা। দুর্দান্ত ব্যাট করলেন এই দুজন। লুইসের ৬৫ আর রোহিতের ৯৪ রানে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে রানের পাহাড় গড়লো মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করেছে মুম্বাই। জিততে হলে বিরাট কোহলির বেঙালুরুকে করতে হবে ২১৪ রান। আগের তিন ম্যাচের একটিতেও জয় পায়নি মুম্বাই। এই ম্যাচে কি জয়ে ফিরবে মোস্তাফিজুর রহমানদের দল?
শুরুর দুই বলে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন রোহিত-লুইস। এই জুটিতে দুজনই ছিলেন বিষ্ফোরক। লুইস ৪২ বলে ৫টি ছক্কা ও ৬ চারে ৬৫ রান করেন। তাকে ফেরান কোরি অ্যান্ডারসন।

এরপর রোহিতের সঙ্গে ক্রুনাল পান্ডিয়ার জুটি ৪০ রানের। ক্রুনাল ১৫ করে ফিরলে পঞ্চম উইকেটে পোলার্ডকে নিয়ে ৩০ রান যোগ করেন রোহিত। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২৯ রানের জুটি হয়েছে মুম্বাই অধিনায়কের। ২০তম ওভারের পঞ্চম বলে আউট হন রোহিত। আর ইনংসে ১০টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কা। শেষ দিকে ৫ বলে ১৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
বেঙালুরুর পক্ষে উমেশ যাদব ও কোরি অ্যান্ডারসন সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর