,

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

news-image

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। একই সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলামও পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাদের পদত্যাগপত্র গৃহীত হয়।

নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।

পদত্যাগের বিষয়ে আরাস্তু খান বলেন, ‘কাজের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছি। ব্যাংকের কারণে পরিবারকে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না।

২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সময় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরাস্তু খান। এরপর ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে। গত সপ্তাহেও ব্যাংকটির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর