,

সন্ধ্যায় জানা যাবে শবে বরাত কবে

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত কবে পালন করা হবে তা জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। হিজরি ১৪৩৯ সনের শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

আজ সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

মুসলমানদের কাছে ‘ভাগ্যরজনী’ হিসেবে পরিচিত শবে বরাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। এজন্য শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর শবে বরাত পালিত হবে ১ মে দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার। এক্ষেত্রে ২ মে দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর