,

পরিস্থিতি স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ : রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো এখন ‘স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ’ এক পরিস্থিতির মুখোমুখি – বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ।

সিরিয়ার সরকারের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে যখন রাসায়নিক অস্ত্র নিরোধ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার এক বৈঠকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর তীব্র বাদানুবাদ চলছে, তখন মিস্টার লাভরভ একথা বললেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরিস্থিতি এখন খুবই বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের চালানো হামলাকে আগ্রাসন বলে বর্ণনা করেন।

সিরিয়ার দুমায় কথিত যে রাসায়নিক হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর ওই হামলা, তার পেছনে বাশার আসাদ সরকারের কোন হাত থাকার কথা তিনি অস্বীকার করেন।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন স্নায়ু যুদ্ধের আশংকা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেকদিন ধরে। কিন্তু সম্প্রতি দু’পক্ষের সম্পর্কের যে মারাত্মক অবনতি ঘটেছে, তাতে সেই আশংকা এখন আরও জোরালো হয়ে উঠেছে।

ঠিক এরকম এক পটভূমিতে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এর একটা প্রধান কারণ দুপক্ষের মধ্যে আলোচনা বা যোগাযোগের কোন চ্যানেল বা মাধ্যম না থাকা, যা স্নায়ুযুদ্ধের সময় ছিল। তিনি এজন্যে অবশ্য দায়ী করেন ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলিকে।

তিনি বলেন, রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর ওপর যেটুকু আস্থা বা বিশ্বাস অবশিষ্ট ছিল, সেটাও হারিয়ে ফেলছে।

‘আমরা আসলে আমাদের পশ্চিমা বন্ধুদের ওপর অবশিষ্ট বিশ্বাসও হারিয়ে ফেলেছি, বলছেন মিস্টার লাভরভ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো খুবই অদ্ভুত কিছু যুক্তির ভিত্তিতে চলছে, তারা আগে শাস্তি দিয়ে দিচ্ছে, তারপর প্রমাণ খোঁজার জন্য তদন্ত করছে।’

তিনি বলেন, রুশ অর্থনীতি হয়তো নাজুক অবস্থার মধ্যে আছে, কিন্তু নতুন কোন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মোকাবেলা করার সক্ষমতা তাদের আছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর