রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবদের বেতন বৃদ্ধির সাথে আছে দুঃসংবাদও

news-image

সাকিবদের বেতন বৃদ্ধির সাথে আছে দুঃসংবাদও

স্পোর্টস ডেস্ক : বছর শেষে আবারও বেতন বাড়ছে চুক্তিভুক্ত ক্রিকেটারদের। গত বছরও বেতন বৃদ্ধি হয়েছিলো জাতীয় দলের খেলোয়াড়দের। একলাফে বেড়ে দাড়িয়েছিল দ্বিগুণে।

আবারও বেতন বাড়ছে তবে গতবারের মত ১০০ ভাগ না। সেবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মাশরাফি, সাকিবের বেতন আড়াই লাখ থেকে উন্নীত করা হয় ৪ লাখ টাকায়। এরপর ‘এ’ ক্যটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদের ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ।

‘বি’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের দেড় লাখ থেকে উন্নীত করে ২ লাখ টাকায়। ‘সি’ ক্যটাগরিতে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনদের ১ লাখ থেকে উন্নীত করে দেড় লাখে এবং ‘ডি’ ক্যাটাগরিতে নতুন অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ টাকা।

গত শনিবার বিসিবি’র পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হয় ক্রিকেটারদের বেতন বাড়ানোর ব্যপারে।

এ নিয়ে বিসিবি’র ক্রিকেট পরিচালক আকরাম খান বলেন, বেতন বৃদ্ধির ব্যপারে কথা হয়েছে উক্ত সভায় তবে কত ভাগ বৃদ্ধি পাচ্ছে সেটা নির্ধারণ করা হয়নি।

সাকিব-তামিমদের বেতন বৃদ্ধির সাথে পরিবর্তন আসছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকারও। নতুন তালিকায় ১৬ জন থেকে কমিয়ে আনা হবে। এছাড়াও পুরনো তালিকা থেকে কয়েকজন বাদ যেতে পারে। সুযোগ দেয়া হবে নতুনদের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ