,

আসিফের সঙ্গে গাইলেন জেমি

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার শিল্পী জেমি ইয়াসমিন। বাংলাদেশের ‘আমি নেতা হবো’ সিনেমায় ‘চুম্মা’ গানের মাধ্যমে শ্রোতা-দর্শকের মাঝে পরিচিতি পান।

এবার তিনি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিলেন। ‘দুই দুবার’ শিরোনামের গানটির সুর করেছেন প্রীতম ব্যানার্জি।

এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর শুটিং হবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে গানটি ‘নিউ ভিশন বিডি’ ইউটিউবে প্রকাশ হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দর্শক-শ্রোতাদের কথা ভেবেই কাজটিতে নতুনত্ব দিতে চান। দেশের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বাংলা গানে তিনি অপ্রতিদ্বন্দ্বী। তার সঙ্গে জেমির রসায়নটা ভালো জমবে ভেবেই গানটি ভিডিও নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, এই গানটি ছাড়াও আসিফের গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। আসিফ বলেন, ‘গানটি বেশ ভালো হয়েছে। প্রীতমের সঙ্গে আগেও কাজ করেছি। সে ভালো করছে। এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেমি। যে কিনা ‘আমি নেতা হবো’ সিনেমায় গান গেয়ে বেশ আলোড়ন তুলেছে। সবার ভালো লাগবে আশা করি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর