,

শেখ হাসিনাকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

news-image

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

আওয়ামী লীগের দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমিটির চেয়ারম্যান করে, দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে কো-চেয়ারম্যান করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব নিয়েজিত করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকেও এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ৪০ জন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ৮১ জনকে অর্ন্তুভুক্ত করা হয়েছে। এর বাইরে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতী লীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের স্বীকৃতি সহযোগী সংগঠন। অর্থাৎ নির্বাচন পরিচালনা এই কমিটিতে থাকছেন মোট ১৩৫ জন।

আগামী ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে ক্ষমতাসীন দল।

প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং চাঁদপুরে সমাবেশ করেছেন শেখ হাসিনা।

    আরো পড়ুন :

http://www.amaderbrahmanbaria.org/bd/2018/04/16/320722/

পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে দলের কোন্দল নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। কোন্দলকারীদের শনাক্তে গঠন করা হয়েছে কমিটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী