,

নরসিংদীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

news-image

নরসিংদীতে ব্যবসায়ী গোলাপ হোসেনকে ১০ টুকরা করে হত্যার চাঞ্চল্যকর মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় এলাকার আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, জিলহজ্ব ওরফে জুহাস, সুন্দর আলী ও আকবর আলী।

এদের মধ্যে মোশারফ হোসেন ও ফিরোজ মিয়া পলাতক। এছাড়া আতাউর রহমান নামের এক আসামি জামিনে থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি পাঁচদোনা থেকে ওষুধ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় গোলাপ হোসেন (৩০)। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের ৩ দিন পর পাঁচদোনা ব্রহ্মপুত্র নদীর তীরে এক ব্যক্তির কাটা হাতের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। এর পাশে কাদা মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহের কিছু অংশ দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথাসহ ১০টি টুকরা উদ্ধার করে। পরে নিহত গোলাপের বাড়ির লোকজন তার মরদেহ শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মেহেরপাড়া ইউপি সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অলিউল্লাহ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় দ্রুত কার্যকর হবে বলে আমরা আশাবাদী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর