,

সিরিয়ায় হামলা নিয়ে একটি কথাও বলে নি আরব লীগ

news-image

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক আগ্রাসন নিয়ে কোনো আলোচনাই হয়নি আরব লীগের শীর্ষ সম্মেলনে। রোববার সৌদি আরবে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কথিত রাসায়নিক হামলার অভিযোগ তুলে সিরিয়ায় আগ্রাসন চালানোর একদিন পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের একজন মুখপাত্র জানান, আরব নেতারা সিরিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস প্রদেশের কয়েকটি স্থানে মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো কথা বলেন নি।

সম্মেলন শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সাংবাদিকদের জানান, আরব নেতারা কথিত রাসায়নিক হামলার নিন্দা করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র হামলার আগে সৌদি আরব, কাতার ও বাহরাইন মার্কিন নেতৃত্বাধীন হামলাকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে এবং মিশর ইরাক ও লেবানন উদ্বেগ প্রকাশ করেছে।

আরব লীগের সম্মেলনে সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না কারণ ২০১১ সালে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়। পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর