,

বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, যুবলীগ নেতাসহ নিহত ২

news-image

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : মিঠাপুকুরে মহাসড়ক ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল একটি প্রাইভেটকার। এতে দিনাজপুর সদর উপজেলা যুবলীগ নেতাসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরহাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর জেলা সদরের বড়াইপুর গ্রামের ইউনুছ হাজীর ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান ফিজার (৪৫) ও মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামের প্রয়াত আয়েন উদ্দিনের ছেলে ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী আলেপ উদ্দিন (৬৫)।

মিঠাপুকুর থানার এসআই আশিষ কুমার জানান, নিহত মোস্তাফিজার রহমান মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথে ফকিরহাট এলাকায় তিনি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে গাড়িটি সড়কের পাশে বসে থাকা আলেপ উদ্দিনকে পিষ্ট করে মুক্তিযোদ্ধা আবদুর জব্বারের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাইভেটকারের অন্য যাত্রীরা আশঙ্কামুক্ত আছেন বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর