,

আমি কি এফডিসিতে ঝাড়ু দেবো, প্রশ্ন পপির

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা চলচ্চিত্রে এখনও কাজ করছেন। তবে সেই কাজের সংখ্যা হাতেগোনা। বর্তমানে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

এতে পপির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান। এ ছাড়া আর কোনো ছবির কাজ নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার হাতে। শিল্পী সমিতির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শব্দগুলো পপির কাছে অনেকটাই ঝাপসা স্মৃতির মতো। এই আছে, এই নেই!

এই বিষয়ে প্রশ্ন করতেই পপি বলেন, ‘আমাদের সময়ে যারা কাজ শুরু করেছিলাম, তাদের অনেকেই এখন কাজ করছেন না। আমি তো মাঝে মাঝে কাজ করছি। এখন ওই মানের ডিরেক্টর, গল্প বা সিনেমা যদি না থাকে তাহলে কি কাজ করবো? আমি কি এফডিসিতে ঝাড়ু দেবো ?’

পপি আরও বলেন, ‘আমরা যে বাজেট নিয়ে মুভি করেছি,বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, তার কোনোটাই এখন নাই। আগে বড় আর্টিস্টদের নিয়ে ভালো ভালো মুভি হতো, তাদের নিয়ে গল্প তৈরি হতো। এখন ডিজিটালের নামে সস্তা যে মুভি হচ্ছে আপনারা কি চান এই ছবিগুলোতে কাজ করি ?’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর