,

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা অবৈধ : সৌদি বাদশাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণা ‘বাতিল ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন সৌদির বাদশাহ সালমান। রোববার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরানে আরব লীগের ২৯তম সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এই সম্মেলনকে ‘জেরুজালেম সামিট’ হিসেবে অ্যাখ্যা দিয়ে সৌদি বাদশাহ বলেন, আমরা জেরুজালেমের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আবারও জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।

৮২ বছর বয়সী বাদশাহ সালমান এসময় মধ্যপ্রাচ্যে ইরানের ‘নগ্ন হস্তক্ষেপ’-এর সমালোচনা করে বলেন, আরব অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের কারণে আমরা নতুন করে জোরালোভাবে ইরানের নিন্দা জানাই।

এমন সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন এর একদিন আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিমান হামলা চালিয়েছে। সাত বছর আগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লীগ। তাই সম্মেলনে সিরিয়ার নামে সিট থাকলেও সেটি ফাঁকা ছিল।

এদিকে বাদশাহ সালমান পূর্ব জেরুজালেমে ইসলামিক হেরিটেজ ব্যবস্থাপনার জন্য ১৫ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া সৌদি আরব ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ কর্মসূচির জন্য আরও পাঁচ কোটি ডলার অনুদান দেবে বলে জানিয়েছেন বাদশাহ সালমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর