,

পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে নিরব উদ্দিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় বাবা মিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাতে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে। এ সময় মিরাজের ছেলে নিরব টেবিলে বসে বই পড়ছিল।

সেখানে সন্ত্রসীদের গুলিতে নিরব ও বাবা মিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন নিরব মারা যায়। এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর