,

শ্বাসরূদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারাল পাঞ্জাব

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের প্রথম ম্যাচের মত ভাগ্য নির্ধারিত হলো দ্বিতীয় ম্যাচেও। প্রথম ম্যাচে যেমন প্রথম ব্যাট করা দল জিতলো, দ্বিতীয় ম্যাচেও জিতলো প্রথম ব্যাট করা দল। প্রথম ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৯৭ রানের বিশাল চ্যালেঞ্জ দাঁড় করাল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে। ফলে শ্বাসরূদ্ধকর ম্যাচে মাত্র ৪ রানে জয় পেলো প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলে এবার যেন টস জয়ই মানে ম্যাচ জয়। টস জিতলেই ফিল্ডিং এবং যতবড় স্কোরই হোক, সেটা তাড়া করে জেতা সহজ। এটা আজকের দিনের আগ পর্যন্ত সত্যিই ছিল বলতে গেলে। কারণ, বৃষ্টির কারণে একটি ম্যাচছাড়া বাকি সবগুলোতেই জয় পেয়েছে শেষে ব্যাট করা দল।

ব্যতিক্রম হলো আইপিএলের ১১ এবং ১২তম ম্যাচে এসে। আজ (রোববার) দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ২১৭ রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জিতেছে ১৯ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে এসেও জিতলো প্রথম ব্যাট করা দল। এমনকি মহেন্দ্র সিং ধোনির ঝড়ও ম্লান হয়ে গেলো পাঞ্জাবের সামনে। ৪৪ বলে ৭৯ রান করে অপরাজিত ছিলেন ধোনি।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাঞ্জাবকেই ব্যাট করতে পাঠায় চেন্নাই অধিনায়ক ধোনি। ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ১৯৭ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৩৩ বলে ৭ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৬৩ রান করেন গেইল।

জবাব দিতে নেমে শেন ওয়াটসন আর মুরালি বিজয়ের শুরুটা ভালো ছিল না। ১১ রান করে ওয়াটসন আর ১২ রান করে বিদায় নেন বিজয়। এরপর স্যাম বিলিংসও আউট হয়ে যান ৯ রান করে। তবে আম্বাতি রাইডু কিছুটা ঝড় তোলেন। ৩৫ বলে ৪৯ রান করে আউট হন তিনি।

শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৭৫ রান। সে অবস্থা থেকে ঝড় তোলেন ধোনি। ৪৪ বল খেলে ৭৯ রান করাই তার প্রমাণ। ৫টি ছক্কার মার মারেন তিনি। সঙ্গে ৬টি বাউন্ডারি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। সে জায়গায় ১২ রান তুলতে সক্ষম হন ধোনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর