,

এবার ফারিয়ার নতুন চমক

news-image

বিনোদন প্রতিবেদক : গান গাইলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এই খবর আগেই প্রকাশ হয়েছে। এবার জানা গেলো ‘পটাকা’ নামের এই গানের ভিডিও প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) ‘পটাকা’র পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। ফারিয়া জানান, পোস্টারের প্রথম ঝলকের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেলার। এরপর ২৬ এপ্রিল একই চ্যানেলে মুক্তি পাবে পুরো মিউজিক ভিডিওটি।

গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন ফারিয়া। ফারিয়া জানান, প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। সুর-সংগীত করেছেন প্রীতম হাসান।

গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব। ফারিয়া বলেন, ‘এটা অনেক সুন্দর একটা গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।’
সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও এক্সক্লুসিভলি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট বাংলাফ্লিক্স-এ। গানটি সবাইকে মুগ্ধ করবে বলে প্রত্যাশা নুসরাত ফারিয়ার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে