,

কোহলিদের তীরে এসে তরী ডুবলো

news-image

স্পোর্টস ডেস্ক : আর যদি একটা ওভার থাকতো তাহলেই ম্যাচটা জিতেই জেতাম। শুরুর লাইনটা কাল্পনিক হলেও কোহলি-ভিলিয়ার্সরা ড্রেসিং রুমে বসে হয়তো এটাই ভাবছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এত বাঘা বাঘা ব্যাটসম্যান থাকতে মাত্র ১৯ রানের হার।

এর আগে দু’দলের ১৬ বারের দেখায় ৮ ম্যাচে জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, বিপরীতে ৭ ম্যাচে জিতেছিল রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচ শেষে সমান হয়ে গেলো দু’দলের জয়ের রেকর্ড।

চলতি আসরের ১১তম ম্যাচে বেঙ্গালুরুতে টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল স্বাগতিকরা।

রাজস্থানের দুই ওপেনার দেখে শুনে ব্যাট চালালেও মাত্র ১১ রানে যুগেন্দ্র চাহালের বলে কাটা পড়েন অর্চি শর্ট। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ২০ বলে ৩৬ রান করে আউট হলেও রানের চাকা থামতে দেননি সাঞ্জু স্যামসন। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে খেলেন ইনিংসের শেষ বল পর্যন্ত। ৮ রানের জন্য চলতি আসরের প্রথম শতক মিস করলেও তার ব্যাটে আসে ৪৫ বলে ৯২ রান। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ১০টি ছয় আর একটি চারের মার।

বেঙ্গালুরুর হয়ে দুই উইকেট করে নেন ক্রিস ওকস আর যুগেন্দ্র চাহাল। ২০ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৭ রান।

রাজস্থানের দেয়া রানের পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। মাত্র ৪ রান করেই আউট হন ব্রেন্ডন ম্যাককালাম। এরপর কুইন্টন ডি কক, কোহলি, মন্দিপ সিংদের ব্যাটে বিরাট ইনিংস না আসলেও প্রায় জয়ের কাছে গিয়ে হারতে হয় স্বাগতিক দলের।

কোহলি খেলেন সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস। তার ৩০ বলের ইনিংসে ছিল ছয়টি ৪ আর একটি ৬। মন্দিপ সিংয়ের ব্যাটে আসে ২৫ বলে ৪৭ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ১৯ বলে ৩৫ রান এলেও বেঙ্গালুরুর ইনিংসটা শেষ হয়নি সুন্দরভাবে। হারতে হয়েছে ১৯ রানে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৯৮ রান।
রাজস্থানের হয়ে শ্রেয়াশ গোপাল নেন ২২ রানে সর্বোচ্চ ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠে ৯২ রানে অপরাজিত ইনিংস খেলা সাঞ্জু স্যামসনের হাতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর